মুক্তির কণ্ঠ
ব্রেকিং
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সারাদেশ

সরাইলে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বাড়িউড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া উপজেলার পানিশ

A
admin@muktirkantho.com
3 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বাড়িউড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি হাজ্বী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার বারিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া-থ ১১-৩০৭১ সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৪৫-০১৭৫) মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে অটোরিকশার যাত্রী অলি মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, “দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন