মুক্তির কণ্ঠ
ব্রেকিং
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাতীয়

সরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি; ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবীন্দ্র নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ত্রিতাল সঙ্গীত নিকেতন ও উপজেলা শিল্পকলা একাডেমি, সরাইলের যৌথ আয়োজনে সোমবার (১৫ জুন) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন

A
admin@muktirkantho.com
3 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি;
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ত্রিতাল সঙ্গীত নিকেতন ও উপজেলা শিল্পকলা একাডেমি, সরাইলের যৌথ আয়োজনে সোমবার (১৫ জুন) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
,বাংলা সাহিত্য ও সংগীতের দুই মহান পথিকৃৎ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবন, কর্ম ও সাহিত্য-সংগীতে অসামান্য অবদানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁদের সৃষ্টিকর্মের গুরুত্ব এবং নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র-নজরুল চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুদ্দিন ঠাকুর, অধ্যাপক মান বর্ধন পাল অবসর, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ,মোজাম্মেল পাঠান, দেবদাস সিংহ রায় প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে রবীন্দ্র ও নজরুলের গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিল্পীরা দুই কবির সৃষ্টির নানা দিক তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন