মুক্তির কণ্ঠ
ব্রেকিং
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
তথ্যপ্রযুক্তি

সরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২৫ ২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল

A
admin@muktirkantho.com
3 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা বাকী বিল্লাহ।

কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি-তথ্য, আধুনিক প্রযুক্তি ও টেকসই কলাকৌশল পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা কৃষি কর্মকর্তা মুনসী তোফায়েল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনসুর আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন