মুক্তির কণ্ঠ
ব্রেকিং
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাতীয়

সরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (১৪ জুন ২০২৬) রাত ৮টা ৪৫ ঘটিকার সময় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই

A
admin@muktirkantho.com
3 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (১৪ জুন ২০২৬) রাত ৮টা ৪৫ ঘটিকার সময় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে খবর পেয়ে সরাইল ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহটি স্থানীয় ইউপি সদস্য কবির আমল মেম্বারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন