মুক্তির কণ্ঠ
ব্রেকিং
নবীনগরে বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহতযেই রাষ্ট্র ছয় বছরের শিশুকে ধর্ষণের থেকে বাঁচাতে পারেনা, সেই রাষ্ট্র সিনেমার প্রদর্শনী বন্ধে বাধাঁ দেয়---রুমিন ফারহানাসরাইলে মাদক-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, কিশোর নিহতসরাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগনবজাতক ছেলে শিশুর মা আছে, কিন্তু নেই বাবার পরিচয়।
সারাদেশ

নবীনগরে বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় কাইয়ুম মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাধিকা নবীনগর সড়কের জুলাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম মিয়া উপজ

A
admin@muktirkantho.com
9 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর
নবীনগরে বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় কাইয়ুম মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাধিকা-নবীনগর সড়কের জুলাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মৃত মনজুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাইয়ুম মিয়া বাইশমোজা বাজার থেকে একটি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে জুলাইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিক দেব তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ভাতিজা উজ্জ্বল জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত কাইয়ুম মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে গ্রামে নিয়ে রেখেছি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন