মুক্তির কণ্ঠ
ব্রেকিং
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ধর্ম

ভারতে মুসলিম নির্যাতন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সরাইলে বিশাল মানববন্ধন

মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক: ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, মসজিদ মাদরাসা ভাঙচুর, সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় অরুয়াইল সিএনজি স্টেশন প্রাঙ্গণে অরুয়াই

ভারতে মুসলিম নির্যাতন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সরাইলে বিশাল মানববন্ধন
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক:
ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, মসজিদ-মাদরাসা ভাঙচুর, সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় অরুয়াইল সিএনজি স্টেশন প্রাঙ্গণে অরুয়াইল-পাকশিমুল ইউনিয়নের সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে মুসলিমদের নাগরিকত্ব হরণ, বাড়িঘর, দোকানপাট, মসজিদ-মাদরাসায় হামলা ও ভাঙচুর, বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, নির্যাতন, হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। পাশাপাশি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাও বন্ধের দাবি জানান তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মালেক রাজাপুরি। অনুষ্ঠান পরিচালনা করেন রুমিজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন অরুয়াইল বাজার মসজিদের ইমাম মাওলানা মামুনুর রশিদ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা হিজবুল্লাহ, মাওলানা মামুনুল হক (ভুইশ্বর), মাওলানা শফিউল্লাহ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং গোপাল গোপ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা হোসাইন আহমেদ যুক্তিশাহী (রাণীদিয়া)।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন