মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যুসরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যুসরাইলে খাল তেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিনতির জন্যও প্রস্তুত থাকবেন -ব্যারিস্টার রুমিন ফারহানা মসজিদকে কেন্দ্র করে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫
সারাদেশ

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা

মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক: হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, সেবামুখী ও জনবান্ধব করার লক্ষ্যে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা। শনিবার (১৬ মে) দুপুরে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাক

A
admin@muktirkantho.com
7 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক:
হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, সেবামুখী ও জনবান্ধব করার লক্ষ্যে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা।

শনিবার (১৬ মে) দুপুরে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ওবায়দুর রহমান, সরাইল সার্কেল সহকারি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী এবং সরাইল থানা–এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তাগন।

পরিদর্শনের সময় অ্যাডিশনাল আইজি সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং হাইওয়ে পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধিসহ আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানাবিধ নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশকে আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন