মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যুসরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যুসরাইলে খাল তেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিনতির জন্যও প্রস্তুত থাকবেন -ব্যারিস্টার রুমিন ফারহানা মসজিদকে কেন্দ্র করে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫
সারাদেশ

সরাইলের বিশিষ্ট ব্যক্তিত্ব কবি, সাংবাদিক আবুল কাশেম তালুকদার আর নেই

মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশিষ্ট সমাজসেবক, কবি ও পল্লী চিকিৎসক আবুল কাশেম তালুকদার আর নেই। আজ শুক্রবার (১ মে) দুপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি একাধারে কবি, 'স

A
admin@muktirkantho.com
7 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলের বিশিষ্ট ব্যক্তিত্ব কবি, সাংবাদিক আবুল কাশেম তালুকদার আর নেই
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশিষ্ট সমাজসেবক, কবি ও পল্লী চিকিৎসক আবুল কাশেম তালুকদার আর নেই। আজ শুক্রবার (১ মে) দুপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি একাধারে কবি, 'সূর্য শপথ' পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং 'তরী বাংলাদেশ' সরাইল উপজেলা শাখার প্রবীণ সদস্য ছিলেন। এছাড়া একজন পল্লী চিকিৎসক হিসেবে এলাকায় তার বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত প্রায় দুই সপ্তাহ যাবত বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। আজ দুপুরে নিজ বাসভবনেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজা আজ শুক্রবার বাদ মাগরিব কালিকচ্ছ শাহী ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পেশাগত জীবনের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অবাধ বিচরণ ছিল। গুণী এই ব্যক্তিত্বের মৃত্যুতে সরাইলের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন