জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করার আহবান-ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি।
মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক। সরাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ব্রাহ্মণবাড়ীয়া ২ এর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১০ টায় সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সরাইল উপজেলা নির্বা

মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক।
সরাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ব্রাহ্মণবাড়ীয়া-২ এর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১০ টায় সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়ীয়া-২ এর সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারি সেবাগুলো আরও দ্রুত ও স্বচ্ছভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি, উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।




