মুক্তির কণ্ঠ
ব্রেকিং
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অপরাধ

সরাইলে গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ ৫ আসামি গ্রেপ্তার

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১৩ জুন) সকালে সরাইল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রে

A
admin@muktirkantho.com
3 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ ৫ আসামি গ্রেপ্তার
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (১৩ জুন) সকালে সরাইল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রনি মিয়া (৩১) এবং অপহরণ মামলার আসামি হৃদয় মিয়া (২৭)। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি ইয়াছিন মিয়া (২৫), মো. নজরুল ইসলাম (৪০) ও দ্বীন ইসলাম (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রনি মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। হৃদয় মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা চলমান রয়েছে। অপর তিনজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন