মুক্তির কণ্ঠ
ব্রেকিং
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অপরাধ

সরাইলে সন্তানের হত্যাকারীদের বিচার দাবিতে মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত কিশোর রায়হানের মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অ

A
admin@muktirkantho.com
3 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে সন্তানের হত্যাকারীদের বিচার দাবিতে মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত কিশোর রায়হানের মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা হয়। এতে বক্তব্য দেন নিহত রায়হানের মা হনুফা বেগম, সালা উদ্দিন, ইসমাইল মিয়া ও মাহফুজ মিয়া।

 নিষ্পাপ কিশোর রায়হানের হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তাগণ। 

এ ব্যপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, এ মামলার ১জন আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য মাদক কেনাবেচাকে কেন্দ্র করে গত ৩০মে রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে একই এলাকার মৃত ছোটন মিয়ার কিশোর পুত্র রায়হান(১৭) নিহত হয়। এ ঘটনায় ৩১ জনের নামে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ব্যপারে অনলাইনে ঘটনার পর পর সংবাদ প্রকাশিত হয়।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন