সরাইলে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা বোরহান গ্রেপ্তার।
মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গাজী বোরহান উদ্দিন (৪৮) সাত মাস পর আবারও গ্রেপ্তার হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। গাজী বোরহা

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গাজী বোরহান উদ্দিন (৪৮) সাত মাস পর আবারও গ্রেপ্তার হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।
গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন শাখা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক এবং উপজেলার ধামাউড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ৪ নভেম্বর গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে বোরহান উদ্দিনের সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এরপর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে ২০-২৫ জন সাদাপোশাকধারী পুলিশ সদস্য অভিযান চালিয়ে অরুয়াইল পুলিশ ফাঁড়ির পেছনের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে বিশেষ সতর্কতার সঙ্গে থানায় আনা হয়েছে।
মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।
আরও পড়ুন

যেই রাষ্ট্র ছয় বছরের শিশুকে ধর্ষণের থেকে বাঁচাতে পারেনা, সেই রাষ্ট্র সিনেমার প্রদর্শনী বন্ধে বাধাঁ দেয়---রুমিন ফারহানা

ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিনতির জন্যও প্রস্তুত থাকবেন -ব্যারিস্টার রুমিন ফারহানা


