মুক্তির কণ্ঠ
ব্রেকিং
নবীনগরে বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহতযেই রাষ্ট্র ছয় বছরের শিশুকে ধর্ষণের থেকে বাঁচাতে পারেনা, সেই রাষ্ট্র সিনেমার প্রদর্শনী বন্ধে বাধাঁ দেয়---রুমিন ফারহানাসরাইলে মাদক-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, কিশোর নিহতসরাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগনবজাতক ছেলে শিশুর মা আছে, কিন্তু নেই বাবার পরিচয়।
রাজনীতি

যেই রাষ্ট্র ছয় বছরের শিশুকে ধর্ষণের থেকে বাঁচাতে পারেনা, সেই রাষ্ট্র সিনেমার প্রদর্শনী বন্ধে বাধাঁ দেয়---রুমিন ফারহানা

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: যেই রাষ্ট্র ছয় বছরের শিশুকে ধর্ষণের, বলৎকারের হাত থেকে বাঁচাতে পারেনা। সত্তর বছরের বৃদ্ধাকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারেনা। যে রাষ্ট্র সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেয়। প্রশাসন কিছুই করতে পারেনা। আবার সেই রাষ্ট্র সিনেমার প্রদর্শ

A
admin@muktirkantho.com
9 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
যেই রাষ্ট্র ছয় বছরের শিশুকে ধর্ষণের থেকে বাঁচাতে পারেনা, সেই রাষ্ট্র সিনেমার প্রদর্শনী বন্ধে বাধাঁ দেয়---রুমিন ফারহানা
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
যেই রাষ্ট্র ছয় বছরের শিশুকে ধর্ষণের, বলৎকারের
হাত থেকে বাঁচাতে পারেনা। সত্তর বছরের বৃদ্ধাকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারেনা। যে রাষ্ট্র সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেয়। প্রশাসন কিছুই করতে পারেনা। আবার
সেই রাষ্ট্র সিনেমার প্রদর্শনী করতে বাধাঁ দেয়। যারা বাংলাদেশটাকে পিচনে নিয়ে যেতে চাই। যারা দেশটাকে অন্ধকারে পেলে দিতে চাই। সেই মৌলবাদীরা সংস্কৃতির রাজধানী ব্রাহ্মবাড়িয়া "বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনী করতে দেবেনা। কিন্তু আমরা তা মেনে নেব না। ৭১ সালে যেমন কোনো একটি গোষ্ঠীর দ্বারা স্বাধীনতা আসেনি।তেমনি কোনো একটি গোষ্ঠীর দ্বারা রাষ্ট্র চলতে পারে না। এ দেশে সকল জাতির সমান বসবাস, সকল ধর্মের মানুষের সমান।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত বনলতা এক্সপ্রেস প্রদর্শনী বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এক মানববন্ধনে হয়ে এ কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি।

সোমবার (১ জুন) বিকেল ৪টায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে প্রথম গেইট এলাকায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, ব্যারিস্টার রুমিন ফারহানা ।

বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচী'র সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, সরাইল উপজেলা উদীচী'র সভাপতি মো. মুজাম্মেল পাঠান, ও জেলা উপজেলার প্রদর্শনীপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন