সরাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত নাথপাড়া পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ তুলে মৎস্যচাষী শরীফ মিয়া ও আশুতোষ দেবনাথ জানিয়েছেন দুই মাস আগে তার

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত নাথপাড়া পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ তুলে মৎস্যচাষী শরীফ মিয়া ও আশুতোষ দেবনাথ জানিয়েছেন দুই মাস আগে তারা ৪ বন্ধু মিলে এই পুকুর লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন। মঙ্গলবার রাত পর্যন্ত পুকুরের মাছের অবস্থা স্বাভাবিক ছিল। ২৭ মে বুধবার সকাল থেকে আজ ২৮ মে বৃহস্পতিবার সন্ধান পর্যন্ত পুকুরে মাছ মরে ভেসে উঠছে। তারা বলছেন পুকুরের পানিতে বিষের গন্ধ পাচ্ছেন। এমন পরিস্থিতি দেখে তাদের দাবি বিষ প্রয়োগ করে এই ক্ষতি করা হয়েছে। মাছ নিধনের এই ঘটনার তদন্তের দাবি করেছেন ক্ষতিগ্রস্ত এই মৎস্যচাষীরা।
রুই, কাতলা, বিগ্রেড,সিলভার কাপ, তেলাপিয়া, বাটকি, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ৩ লাখ টাকার মাছ বিষ প্রয়োগে নিধন করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্যচাষি শরীফ। মাছের খাবার, মাছ সহ অন্তত ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমরা মৎস্যচাষে বিনিয়োগ করছি। কিভাবে এই ঋণ শোধ করবো। এমন জঘন্য কাজ যেন আর কারো সাথে না ঘটে।
আশুতোষ দেবনাথ আরও বলেন, স্থানীয় পর্যায়ের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে শরীফ, খলিল, তৌফিক ও আমি এই চার বন্ধুর এই প্রকল্পটি বাস্তবায়নের শুরুতেই ধাক্কা খেয়েছি। স্বপ্ন ভঙ্গের হতাশায় ভুগছি। এ ঘটনা উপজেলা মৎস্য অফিসকে অবগত করেছি। আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান বলেন,এই ঘটনার বিষয়ে আমার জানা নেই। তবে পুকুরের পানিতে অক্সিজেন সংকটের কারণেও মাছ মরতে পারে। বিষ প্রয়োগে খুব দ্রুতই মাছ মরে যায়। পরীক্ষা না করে মাছ মরে যাওয়ার কারণ নিশ্চিত হওয়ার সম্ভব না। আমাদের এখানে কোন পরীক্ষাগার নাই।
মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।




