মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্ব মহলে নিন্দার ঝড় চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
অপরাধ

সরাইলে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার।

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১০ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর সাদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার তাঁকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত আবু বক্কর সাদ সরাইল সদর ইউনিয়নের চানমনি পাড়া (মুন্সি ব

সরাইলে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার।
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১০ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর সাদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার তাঁকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতারকৃত আবু বক্কর সাদ সরাইল সদর ইউনিয়নের চানমনি পাড়া (মুন্সি বাড়ি) এলাকার শরীফ মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা যায়, গত শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত সাদ শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়ির একতলা ভবনের ছাদের ওপর নির্মিত কবুতরের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

গত রবিবার (২৪ মে) ভুক্তভোগী শিশুর বাবা সরাইল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু বক্কর সাদকে গ্রেফতার করে।

সরাইল থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম তালুকদার বলেন, গতকাল রবিবার দুপুরে ২ টার দিকে অভিযুক্তকে আদালত প্রেরণ করা হয়েছে। ভিকটিম ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন