ঢাকা-সিলেট মহাসড়ক মেরামতের কারণে প্রায় ২০ কিলোমিটার যানজট।
মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে)

মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় মেরামত কাজ চলমান থাকায় মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে বৃহস্পতিবার দুপুর থেকে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে করে বারছে যাত্রীদের ভোগান্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য সড়ক মেরামত কাজ শুরু করা হয়েছে। কাজের কারণে মহাসড়কের কিছু অংশে যান চলাচল সীমিত হওয়ায় যানবাহনগুলোকে ধীরে চলতে হচ্ছে।
বিশেষ করে যানবাহনের চাপ বাড়ায় দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ বেড়েছে। দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
চালকরা জানান, সড়ক মেরামত প্রয়োজন হলেও দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের দেওয়ান বলেন, রাস্তায় কাজ করার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা মাঠে কাজ করছি, অতিদ্রুত সময়ে মধ্যে যানজট নিরসন হবে।
মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।




