সরাইলে খাল তেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল রাজাপুর সড়কের পাশের খাল থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে চারটায় মরদেহটি উদ্ধার করে সরাইল থানা পুলিশ। নিহত আবেদ আলী উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশি

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-রাজাপুর সড়কের পাশের খাল থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে চারটায় মরদেহটি উদ্ধার করে সরাইল থানা পুলিশ।
নিহত আবেদ আলী উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আবেদ আলী অরুয়াইল দক্ষিণ বাজারে বাহালুল মিয়ার মরিচের মিলে কাজ করতেন। রোববার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মিল কর্তৃপক্ষ বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আবেদ আলীর বলে শনাক্ত করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, আমরা ৪ টায় দিকে খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।


