মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যুসরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যুসরাইলে খাল তেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিনতির জন্যও প্রস্তুত থাকবেন -ব্যারিস্টার রুমিন ফারহানা মসজিদকে কেন্দ্র করে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫
অপরাধ

মসজিদকে কেন্দ্র করে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুন্টা বাজার মসজিদকে কেন্দ্র করে দুই বংশের টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ হয়ছে। এ ঘঠনায় আহত হয়েছে ২০ জন। শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপ

A
admin@muktirkantho.com
5 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
মসজিদকে কেন্দ্র করে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ,  আহত ২৫
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুন্টা বাজার মসজিদকে কেন্দ্র করে দুই বংশের টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ হয়ছে। এ ঘঠনায় আহত হয়েছে ২০ জন।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে সফরের গোষ্ঠী ও শ্রাবণের গোষ্ঠীর লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। এসময় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ চলাকালে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন