আশুগঞ্জে ট্রাকের নিচে পড়ে সরাইলের দুই মোটরসাইকেল আরোহী নিহত
আশুগঞ্জ প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে পড়ে সরাইলের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ থেকে মোটরসাইকেল য

আশুগঞ্জ প্রতিনিধি :
ঢাকা -সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে পড়ে সরাইলের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে দুই বন্ধু সোনারামপুর এলাকায় পৌঁছলে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদাত আলীর ছেলে শাহ আলম ও একই গ্রামের আলকাছ আলীর ছেলে জিয়াউল আমিন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।



