মুক্তির কণ্ঠ
জাতীয়

সরাইলে পাগলী রাফিয়া হলেন পুত্র সন্তানের মা, বাবা হলেন অজানা!

মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাফিয়া নামের এক পাগলী সুন্দর ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু নবজাতক শিশুর পিতা কে তা জানেন ন

A
admin@muktirkantho.com
4 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে পাগলী রাফিয়া হলেন পুত্র সন্তানের মা, বাবা হলেন অজানা!
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাফিয়া নামের এক পাগলী সুন্দর ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু নবজাতক শিশুর পিতা কে তা জানেন না কেউ। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯ টায় সরাইল উপজেলা সদরের সকাল বাজারের ইশাখাঁ মার্কেটের পাশে এই সন্তানের জন্ম দেন পাগলী রাফিয়া।

স্থানীয় সমাজ কর্মী মো. রফিকুল ইসলাম জানান, গত ৩/৪ মাস যাবত এই রাফিয়া নামের পাগলীটিকে ইশাখাঁ মার্কেটের আশেপাশে দেখা যায়। পাগলী শুধু বাড়ি সিলেট ও নাম রাফিয়া বলতে পারে আর কিছু জানেনা। আমি প্রায় সময় তাকে খাবার ও রাতে কয়েল দিতাম।
আজ বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে পাগলী রাফিয়া তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এসময় মার্কেটের পাশের বাড়ির জাহেদ আলী নামের এক রিকসার চালক ও তার স্ত্রী পাগলী রাফিয়াকে তার ঘরে নিয়ে যায়। দীর্ঘ চার-পাঁচ ঘন্টা চেষ্টায় ও স্থানীয় মহিলাদের সহযোগিতায় পাগলী একজন ছেলে সন্তানের জন্ম দেন। পাগলী মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন। তবে নবজাতক শিশুটি অনেক হালকা ও ছোট। শিশুটির চিকিৎসা দরকার। এ ঘঠনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহম্মেদ বলেন, আমি শুনেছি এক পাগলী পুত্র সন্তান জন্ম দিয়েছেন। তবে আমাদের পক্ষ থেকে যে কোন সহযোগিতা লাগে আমরা করব।

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনে সমাজসেবা অফিসারকে জানিয়েছি। এবং সরাইল সদর হাসপাতালে ও কথা হয়েছে। যদি উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠানো লাগে তাও আমাদের পক্ষ থেকে করা হবে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন