মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্ব মহলে নিন্দার ঝড় চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসরাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আন্তর্জাতিক

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথ সভা

মুরাদ খান, নিজস্ব প্রতিনধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কিছু সংখ্যক নেতা কর্মীর ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা। সোমবার (১৮ মে) বাদ আছর উপজেলার প্রধান প্রধান সড়কে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথ সভা
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কিছু সংখ্যক নেতা-কর্মীর ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। সোমবার (১৮ মে) বাদ আছর উপজেলার প্রধান প্রধান সড়কে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ লীগের নেতা-কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন। মিছিল শেষে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা জামায়াতে ইসলামির আমির এনাম খান এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম তারেক ও সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি বরকত উল্লাহ মিন্টু প্রমুখ। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য রবিবার(১৭ মে) সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা শেখ মো. মুন্নার নেতৃত্বে নেতা-কর্মী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে শাহবাজপুর ব্রিজের নিকট গিয়ে মিছিল শেষ করে । প্রতিবাদে একই দিন সন্ধায় সরাইল উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে ও মিছিলকারী নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সরাইল থানার প্রধান ফটকে বিক্ষোভ প্রদর্শন করে। একই দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সোমবার (১৮ মে) বাদ আছর বিক্ষোভ মিছিল ও পথসভা করে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।

বিজ্ঞাপন