মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন, বিজয়ীদের পুরস্কার বিতরণসরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্ব মহলে নিন্দার ঝড় চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
অপরাধ

সরাইলে মাদক-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, কিশোর নিহত

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৩০ মে) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত রায়হান একই এলাকার মৃত ছোটন মিয়ার পুত্র। স্থ

A
admin@muktirkantho.com
৩ জুন
১ বার পড়া হয়েছে📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে মাদক-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, কিশোর নিহত
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৩০ মে) গভীর রাতে 
উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত রায়হান একই এলাকার মৃত ছোটন মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা কেনার জন্য দেওয়া টাকা নিয়ে দুই যুবকের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন মাদকবিরোধী যুবক প্রশ্ন তুললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে টর্চলাইটের আলোয় প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলতে থাকে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষের একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রায়হান। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদক-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে রায়হান নামে একজন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।