মুক্তির কণ্ঠ
ব্রেকিং
সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন, বিজয়ীদের পুরস্কার বিতরণসরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্ব মহলে নিন্দার ঝড় চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগসরাইল ব্যাটালিয়ান'র অভিযানে দের কোটি টাকার মালামাল আটকসরাইলে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তি

সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন, বিজয়ীদের পুরস্কার বিতরণ

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

A
admin@muktirkantho.com
10 ঘণ্টা আগে
📍 ব্রাহ্মণবাড়িয়া, সরাইল
সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন, বিজয়ীদের পুরস্কার বিতরণ
মুক্তির কণ্ঠmuktirkantho.com

মুরাদ খান, নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, নজরুলসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও একক অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম রানা, সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা মোহাম্মদ আলাউদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এবং সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুর কামাল।
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য বিভাগটি শীঘ্রই চালু হবে।